নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ - সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা
চ্যানেল টেন ডেস্কঃ
বর্তমান প্রজন্মের আলোচিত একজন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় তার গাওয়া গানও ব্যাপক আলোচনায় আসে। এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায় বিয়ের খবর নিয়ে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের ছবিতে স্বামীর মুখ আড়ালে রাখেন তিনি। এরপর থেকেই তার বিয়ে, স্বামীর পরিচয় ও ধর্মীয় বিশ্বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
তিনি জানান, কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ করে নয়, ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অর্থাৎ ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বিয়ের খবর এত দিন আড়ালে রাখার কারণও ব্যাখ্যা করেন আসাদ নূর। তার ভাষ্য, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙতে এবং মানুষের প্রতিক্রিয়া দেখতে পরিকল্পিতভাবেই বিয়ের বিষয়টি নিয়ে রহস্য তৈরি করেছিলেন তারা। পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলোও ছিল সেই পরিকল্পনার অংশ।

No comments