ত্রিশালে ট্রাকচাপায় শিশু নিহত
চ্যানেল টেন ডেস্কঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বানিয়া ধলা নামক স্থানে ট্রাকের চাপায় তাওহিদ (৫) এক শিশু নিহত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ত্রিশাল উপজেলার বানিয়া ধলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়া ধলা গ্রামের ইমামুল হাসান তার ৫ বছরের অসুস্থ সন্তান তাওহিদকে বাইসাইকেলে করে স্থানীয় কালিরবাজারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক বাইসাইকেলকে চাপা দিলে পিতা-পুত্র আহত হয়।
স্থানীয় লোকজন গুরুত্ব অসুস্থ শিশু তাওহিদকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবা ইমামুল আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

No comments