৫ ডিসেম্বর বিয়ে করছেন মিমি চক্রবর্তী
চ্যানেল টেন ডেস্কঃ
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী, এমন খবর ছড়িয়েছে বিনোদন অঙ্গনে। এর মধ্যে কলকাতার ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী।
বিভিন্ন সূত্রের দাবি, আগামী নভেম্বরেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেন মিমি ও সিদ্ধার্থ। এরপর ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য আয়োজনস্থল হিসেবে উঠে এসেছে কালিম্পংয়ের নাম। জলপাইগুড়ির মেয়ে মিমির কাছে পাহাড়ের সঙ্গে আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। তাই শহরের ব্যস্ততা থেকে দূরে পাহাড়ি পরিবেশে বিয়ের আয়োজন করতে পারেন তিনি, এমনটাই শোনা যাচ্ছে। আত্মীয়স্বজনদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কথাও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।

No comments