শিরোনাম

বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন-২০২৭: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ ১৫ পদে মনোনয়নপত্র দাখিল



বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন-২০২৭ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে সভাপতি পদে অ্যাডভোকেট আতাউর রহমান আতা এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল ওহাব মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই প্যানেল থেকে অন্যান্য পদেও প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।

আসন্ন নির্বাচনকে ঘিরে বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীদের নিয়ে আইনজীবীদের মধ্যে চলছে আলোচনা ও প্রচার-প্রচারণা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা নির্বাচিত হলে আইনজীবীদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ এবং সার্বিক কল্যাণে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন তাঁদের সমর্থকরা।

নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

No comments