শিরোনাম

খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই


 চ্যানেল টেন ডেস্কঃ

খাগড়াছড়ি পৌর এলাকায় কলাবাগানে আগুন লেগে কাঠের দোকান ও ফার্নিচার কারখানাসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে এলাকাবাসী, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। আগুনে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, কাঠ ও টিনের কাঠামো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পানির সংকটে আগুন নেভাতে সময় লেগেছে। আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও টমটম অটোরিকশা পুড়ে গেছে।

No comments