রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭১ নেতাকর্মী গ্রেপ্তার
চ্যানেল টেন ডেস্ক :
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
ডিএমপি জানায়, অগ্নিকাণ্ড, নাশকতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

No comments