শিরোনাম

রাজধানীতে চালু হচ্ছে দুটি মনোরেল, চলবে যেসব রুটে


চ্যানেল টেন ডেস্কঃ

রাজধানী ঢাকার যানজট কমাতে এবং গণপরিবহনব্যবস্থাকে আরও আধুনিক করতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। এখন প্রস্তাবিত রুটগুলোর বিস্তারিত নকশা তৈরির কাজ চলছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) এ সমীক্ষা পরিচালনা করেছে। চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে বিস্তারিত নকশা জমা দেওয়ার কথা রয়েছে।

হালনাগাদ সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (আরএসটিপি) ঢাকায় প্রায় ৭৯ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ পাঁচটি মনোরেল রুটের প্রস্তাব রয়েছে। এসব রুটের মধ্য থেকে কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে দুটি রুট চূড়ান্ত করা হবে।

প্রস্তাবিত পাঁচটি রুট হলো:

১. বিমানবন্দর-বসুন্ধরা: পূর্বাচল ও জলসিঁড়ি হয়ে ২৫ দশমিক ২ কিলোমিটার।

২. মধ্য বাড্ডা-ভুলতা: ১৪ দশমিক ৬ কিলোমিটার।

৩. রামপুরা-ডেমরা: ১০ দশমিক ৩ কিলোমিটার।

৪. মোহাম্মদপুর-পোস্তগোলা: ১১ দশমিক ৭ কিলোমিটার।

৫. বিমানবন্দর-সাভার: উত্তরা সেন্টার হয়ে ১৭ দশমিক ৬ কিলোমিটার।

No comments