মেহেরপুর শহরজুড়ে ককটেল আতঙ্ক, মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট
চ্যানেল টেন ডেস্কঃ
মেহেরপুর শহরে ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের কলেজ মোড় ও কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ খবর পেয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি শুরু করে পুলিশ।
ঘটনার পর কলেজ মোড়, বাসস্ট্যান্ড ও কোর্ট মোড়সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করতে দেখা যায়। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর যেকোনো ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রাতে দুর্বৃত্তরা কলেজ মোড় ও কোর্ট মোড় এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পটকা ফুটিয়ে পালিয়ে যায়। বিভিন্ন উৎসবে এসব পটকা ব্যবহার করা হয় বলেও জানান তিনি। এ ঘটনায় শহরে পুলিশের অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

No comments