চট্টগ্রামে আওয়ামী লীগের উত্তর জেলার সাধারণ সম্পাদক গ্রেপ্তার
চ্যানেল টেন ডেস্ক :
চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার নিজ বাসভবন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
সোমবার (২৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল তাঁর বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর আওয়ামী লীগের এই নেতাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

No comments