গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুনে নতুন উত্তেজনা
চ্যানেল টেন ডেস্ক:
গাজীপুর মহানগর পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, পুড়িয়ে দেওয়া গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, বুধবার সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় পোশাকশ্রমিকরা সড়কে নেমে অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন

No comments