শিরোনাম

বাজেয়াপ্তের জন্য শেখ হাসিনার কী পরিমাণ সম্পদ রয়েছে?


চ্যানেল টেন ডেস্কঃ

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি হাসিনার বাংলাদেশে থাকা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে।

জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে আর এই সম্পত্তি থেকে।

ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই রায়ের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।

কিন্তু ভারতে নির্বাসিত এই সাবেক প্রধানমন্ত্রীর দেশে কী পরিমাণ সম্পত্তি রয়েছে তার উত্তর খুঁজে পাওয়া গেল ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামা থেকে।

No comments