সাত সকালে রাজধানীতে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২
চ্যানেল টেন ডেস্ক
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে হাজারীবাগের বেড়িবাঁধ মেইন রোডে কুরিয়ার সার্ভিসটির ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওয়্যারহাউসের সামনে পার্ক করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে গাড়িটির কাচ ভেঙে যায়। ঘটনার পরপরই মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন জড়িত ব্যক্তিরা। এ সময় ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করে হাজারীবাগ থানা-পুলিশ।
আটক দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এবং হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

No comments