শিরোনাম

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি


চ্যানেল টেন ডেস্কঃ

এরই মধ্যে একাধিক পুরুষের নাম জড়িয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীর সঙ্গে। এবার গুঞ্জন উঠেছে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে প্রেম করছেন দীঘি। বিষয়টি নিয়ে সরব মুখ খুলেছেন অভিনেত্রী।

দীঘি জানিয়েছেন, গুজবে কান দেন না তিনি। পাশাপাশি বিরক্তও হন না। তিনি মনে করেন একজন শোবিজ তারকাকে ঘিরে গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক না। সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্নের সম্মুখীন হলে এভাবে সামলান বিষয়টি।

দীঘি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

তার কথায়, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’

No comments