শিরোনাম

বিএনপি নেতার কর্মকাণ্ডে অতিষ্ঠ নিজ এলাকাবাসী, চাইলেন প্রতিকার


চ্যানেল টেন ডেস্কঃ

এসব ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। তাই ঘটনার প্রতিকার চেয়ে গত মঙ্গলবার (১০ নভেম্বর) ইউএনও এবং থানায় আবেদন করেছেন উত্তরগ্রাম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের শতাধিক স্থানীয় বাসিন্দারা। সেই সাথে উপজেলা বিএনপি বরাবরও লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

অভিযোগ ওঠা ময়েন উদ্দিন উত্তরগ্রাম ইউনিয়নের হাটখোলা তেতুল পাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। এবং তিনি ২নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহাদেবপুর উপজেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ময়েন উদ্দিন নিজেকে উত্তরগ্রাম ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি পরিচয় দিয়ে এলাকার সাধারণ ও নিরীহ মানুষের ওপর বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। তারই ধারাবাহিকতায় ময়েন উদ্দিন সম্প্রতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাটখোলা তেতুল পাড়া গ্রামের পথচারীদের দীর্ঘদিনের সরকারি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার পক্ষে অবস্থান নিয়ে এলাকায় বিরোধ সৃষ্টি করেছেন। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

লিখিত আবেদনে আরও অভিযোগ করা হয়, গত ২৭এপ্রিল কৃষকদের নামে বরাদ্দকৃত কৃষি প্রণোদনার সার উত্তোলন করে সেই সার বাজারে বিক্রির সময় ধরা পড়েন। পরবর্তীতে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে সমালোচনা শুরু হয় বলেও আবেদনকারীরা দাবি করেছেন।

এ ছাড়া সরকারি ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধাভোগীর কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ এবং উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসায় জাল সনদের মাধ্যমে চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও এমপিও সুবিধা গ্রহণের অভিযোগ।আবেদনকারীদের দাবি, এসব বিষয়ে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও এখন পর্যন্ত কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

গ্রামবাসীদের অভিযোগ, এই ময়েন উদ্দিন সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে 'আওয়ামী লীগ' ট্যাগ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়, চাঁদাবাজি এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টার কারণে এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

No comments