বাড়ি দখলের হুমকি দিয়ে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা
চ্যানেল টেন ডেস্কঃ
বাড়ি দখলের হুমকি দিয়ে বহিষ্কার হয়েছেন ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ন আহ্বায়ক সেলিম রেজা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ন আহ্বায়ক সেলিম রেজাকে তাঁর সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার কর্মস্থলে গিয়ে তাঁকে বাড়ি দখলের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সেলিম রেজার বিরুদ্ধে। এ ঘটনায় নানা বিতর্কে জাবি ছাত্রদল নেতা ‘মীমাংসায় চাপ নইলে দখলের হুমকি’ শিরোনামে ৬ নভেম্বর দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
.webp)
No comments