রমনায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
চ্যানেল টেন ডেস্ক :
রাজধানীর রমনা থানাধীন এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের প্রধান ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।
তিনি জানান, রাত ১০টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় বা বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
.jpeg)
No comments