শিরোনাম

‘এখনকার লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে’


চ্যানেল টেন ডেস্ক :

এখনকার লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে যা কিছু ঘটছে, সবকিছুর সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ত। এখনকার লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়।

তিনি আরও বলেন, ‘আমরা তো তাদের (আওয়ামী লীগ) ৫ আগস্ট পরাজিত করেছি। আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের বরাত দিয়ে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

No comments