নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের মিত্রদের সুর বদল
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান বদলাতে শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থেকে শুরু করে দীর্ঘদিনের ইরানবিরোধী রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ- যুদ্ধের সময়কাল ও পরিণতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করছেন।
বিশ্লেষকদের মতে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান নেতারা ট্রাম্পের কাছ থেকে নিজেদের দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন।
মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। এর পরদিন বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে তা বলেছেন।’
২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী এবং ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের উত্তরসূরি হিসেবে বিবেচিত ভ্যান্স প্রশ্ন তুলেছেন, যুদ্ধের কারণে রাজনৈতিকভাবে যে মূল্য দিতে হয়েছে, তা কতটা যুক্তিসংগত ছিল।

No comments