শিরোনাম

পুরুষদের জন্যও আসছে জন্মনিয়ন্ত্রণ পিল, পুরুষত্বে প্রভাব না পড়ার দাবি

 

চ্যানেল টেন ডেস্ক :জন্মনিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই মূল দায়িত্বটি পালন করে আসছেন নারীরা। তবে এবার সেই ধারণায় পরিবর্তন আনতে চলেছেন গবেষকরা। কনডম বা অন্যান্য স্থায়ী পদ্ধতি ছাড়াও খুব দ্রুত পুরুষদের জন্য আসছে মুখে খাওয়ার জন্মনিয়ন্ত্রক বড়ি বা ‘মেল কনট্রাসেপটিভ পিল’।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়েল কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা এই নতুন ওষুধটি উদ্ভাবন করেছেন। তাদের দাবি, বিশেষ এই ট্যাবলেট খাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই পুরুষের শুক্রাণুর গতি সাময়িকভাবে থেমে যাবে। ফলে গর্ভধারণের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
কীভাবে কাজ করবে এই বড়ি? 
নারীদের গর্ভনিরোধক বড়ির মতো এটি নিয়মিত খাওয়ার প্রয়োজন নেই। যৌনমিলনের ঠিক ৩০ মিনিট আগে পুরুষদের এই বড়ি খেতে হবে। ওষুধটি খাওয়ার পর টানা ৬ থেকে ৮ ঘণ্টা এর কার্যকারিতা বজায় থাকবে।
গবেষকরা জানান, এই ওষুধটি খাওয়ার ফলে ‘এসএসি’ নামক একটি বিশেষ উৎসেচকের ক্ষরণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সাধারণত এই উৎসেচকটির সাহায্যেই শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর দিকে এগিয়ে যায়। উৎসেচকের কার্যকারিতা বন্ধ থাকায় শুক্রাণুগুলো নিজেদের গতিশীলতা হারিয়ে ফেলে এবং ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না। 

No comments