বগুড়ায় ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তার বাবা
চ্যানেল টেন ডেস্কঃ
থানার এসআই মো. নাহিদ হোসেনের বাবা মো. গোলাম মোস্তফা (৭২)। গত ২৩ অক্টোবর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি বগুড়া মহানগরের কলোনী এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তার বাড়ি চকলোকমান এলাকায়। গত ২দিন ধরে তার কোন খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা নাহিদ হোসেন বলেন, তার বাবা মহানগরের কলোনী রাস্তার মোড় হতে চারমাথা বাস টার্মিনালে যাওয়ার পথে নিখোঁজ হন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এব্যাপারে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

No comments