শিরোনাম

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল টেন ডেস্কঃ

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, অর্থ বরাদ্দ, ছুটি ও নিরাপত্তার মধ্য দিয়ে এবার সারাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী ধর্মচর্চা ও ধর্মীয় আচার পালনে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। তিনি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’র পরিবর্তে ‘ধর্মীয় সম্প্রীতি’ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, সবাই বাংলাদেশের সমান অধিকারপ্রাপ্ত স্বাধীন নাগরিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভান্ডারীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা।

এবারের বনানী পূজামণ্ডপের মূল থিম ‘জলজ’। দেশীয় ঐতিহ্য ও উপাদানে সাজানো মণ্ডপের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে আগমনী গান, নৃত্য পরিবেশনা, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও ‘বোধন’ সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়।

No comments