শিরোনাম

বগুড়ায় দুর্নীতির মামলায় পরিবার পরিকল্পনা অফিস সহকারীর কারাদন্ড ও জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ

২ লাখ ৫৬ হাজার ৩৪৪ টাকা ১৫ পয়সা আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতির মামলার রায়ে বগুড়া সদর পরিবার পরিকল্পনা অফিসের তৎকালীন পরিবার পরিকল্পনা সহকারী (হিসাব) দুলাল কুমার দেবকে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত পলাতক আসামি দুলাল কুমার দেবকে টাকা আত্মসাতের দায়ে ১০ বছরের সশ্রম করাদন্ড ও ৫ হাজার টাকা জরিমান, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম করাদন্ডাদেশ এবং ডকুমেন্ট প্রমাণ নষ্টের দায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

ওই আসামির সাজা একটির পর অপরটির সাজা কার্যকর হবে। এই মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। দুলাল কুমার দেব আদমদিঘী উপজেলার মাতাপুরের দেবেন্দ্র নাথ দেবের ছেলে। বগুড়ার স্পেশাল জজ আয়েজ উদ্দিন গতকাল বুধবার এই মামলার রায় দেন।

No comments