শিরোনাম

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ কর্মকর্তা

চ্যানেল টেন ডেস্কঃ

সৌদি আরবের নাজরান অঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে দেশটির ন্যাশনাল গার্ডের একটি নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় দুই কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, এএইচ-সিক্সআই মডেলের হেলিকপ্টারটি সৌদি ভূখণ্ডের ভেতরেই বিধ্বস্ত হয়। 

তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত কর্মকর্তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

No comments