শিরোনাম

মৃত্যুর পর সীমান্তের শূন্য রেখায় মাকে ছুঁয়ে দেখলেন মেয়ে

চ্যানেল টেন ডেস্কঃ

মৃত্যুর পর কাটাতাঁর পেরিয়ে মায়ের লাশ নিয়ে আসা হয় সীমান্তের শূন্য রেখায়। সেখানেই শেষ বারের মত মায়ের মুখ দেখার সুযোগ করে দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।

ঘটনাটি আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে ঘটে।

বিয়ের পর স্বামীর সংসারে থেকে যাই মেয়ে হাফিজা খাতুন। মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা তার কাটার ওপারে ভারতের নদীয়া জেলায় বসবাস শুরু করে। সিমান্তের তারকাটা দূরত্ব বাড়িয়ে রাখে মা মেয়ের মধ্যে। এর আগে মায়ের জীবিত মুখ টা দেখার জন্য বহু চেষ্টা করে দেখা হয়নি তার। মৃত্যুর পর কিছুক্ষনের জন্য মায়ের সান্নিধ্যে যাওয়ার সুযোগ করে দেয় দুই দেশের সীমান্তরক্ষি বাহীনি।

মৃত নারী মোছা. জায়রা খাতুন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোবিন্দপুর গ্রামের মালিয়াপোতা পোস্ট এলাকায় বসবাস করতেন। নিজ বাড়িতে শারীরিক অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়। শূন্যরেখায় উপস্থিত হন বিজিবি ও বিএসএফের সদস্যরা। বাংলাদেশের পক্ষে বিজিবির হাবিলদার মো. শরিফুল ইসলামসহ পাঁচ সদস্য এবং ভারতের পক্ষে বিএসএফের ইন্সপেক্টর এস কে রয়সহ পাঁচ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, ২৫ বছর আগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা জামাতা ফিকির আলীর সাথে মৃত জায়রা খাতুনের মেয়ে হাফিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর সেভাবে দেখা হয়না মা মেয়ের মধ্য। মুঠোফোনে কথা বলে শান্তি খুজতো তারা। ১৫ অক্টোবর ভোর রাতে ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গোবিন্দপুর গ্রামের মালিয়াপোতা গ্রামে ভারতীয় নাগরিক মোছা. জায়রা খাতুন নিজ বাড়ীতে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন।

দীর্ঘ দিন ধরে বাংলাদেশে বসবাস করে আসছেন মেয়ে হাফিজা খাতুন। মৃত্যুর খবরে শেষ বারের মত মায়ের মুখটা দেখার জন্য ভেঙ্গে পড়েন তিনি। ওপারে থাকা হাফিজা খাতুনের ভাই সহ আত্মীয়স্বজনরা অনুরোধ করেন ভারতীয় সীমান্তরক্ষি বাহীনি বিএসএফ কে। দুই দেশের সিমান্তরক্ষি বাহীনির উচ্চ মহলে চিঠি চালাচালির পর নাজিরাকোনা সীমান্তের ১০৯ নাম্বার পেন পিলারের কাছে শেষ বারের মত মায়ের মুখটা দেখোনোর জন্য তারকাটা পেড়িয়ে মরাদেহ নিয়ে আসা হয় শূন্য রেখায়। সেখানে মেয়ে হাফিজা খাতুন স্বামী সন্তানসহ কয়েকজন পরিবারের সদস্যদের নিয়ে ১০ মিনিট মায়ের সান্নিধ্যে যাওয়ার সুযোগ পান।

এর আগে অনেকে চেষ্টা করেও আপনজন বা আত্মীয়স্বজনের লাশ দেখার সুযোগ পাইনি। এঘটনার পর থেকে দুই দেশের সীমান্তরক্ষি বাহীনিকে স্বাধুবাদ দিচ্ছেন স্থানীয়রা।

এমন ঘটনায় দুই দেশের নাগরিকদের প্রতি ভ্রাতৃত্ববোধসহ সন্মান বাড়বে বলেও মনে করছেন জনপ্রতিনিধিরা। বিজিবি বলছেন বিজিবি-বিএসএফ এর মানবতামূলক কার্যক্রম উভয়ই দেশের সীমান্তে বসবাসরত সীমান্তবর্তী জনগণের মধ্যে সুম্পর্ক উন্নয়ন সাধিত হবে এবং ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে।

No comments