শিরোনাম

রংপুর জেলা জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন লিমন মিয়া

আসাদুজ্জামান টিটু, রংপুরঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন 'জাতীয় যুবশক্তি'র রংপুর জেলা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। নতুন এ কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন রংপুর সদর উপজেলার ১ নং মমিনপুর ইউনিয়নের কৃতি সন্তান লিমন মিয়া।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো: তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। এতে মোঃ রাকিবুল হাসান তৌফিককে আহ্বায়ক এবং ইঞ্জি. মোঃ মুরশিদ আলমকে সদস্য সচিব করা হয়েছে।

No comments