ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে শ্বশুর তরিকুল ও জামাই আব্দুর রহমানের মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান।
এতে ক্ষিপ্ত হন তরিকুল। এর জেরে ভোরে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
এতে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
এদিকে ভোরে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত তরিকুল ইসলাম আটক করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় হত্যা মামলা করা হচ্ছে।

No comments