শিরোনাম

দিল্লি বিমানবন্দর থেকে অভিজিৎ দিপকে আটক

চ্যানেল টেন ডেস্কঃ

ভারতের দিল্লিতে জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বিমান থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকেই তাকে আটক করে পুলিশ। এ সময় দলটির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়।

আটকের ঘটনাটি অভিজিৎ নিজেই ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন। তার প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের সদস্যরা বিমানের ভেতরে প্রবেশ করছেন। এ সময় যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সদস্যদের সঙ্গে সিজেপির নেতাদের কথাকাটাকাটিও হয়।

ভিডিওতে অভিজিৎকে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, যাত্রীরা বিমান থেকে নেমে যাওয়ার পরও পুলিশ তাদের আটক করতে পারত। একপর্যায়ে তিনি বলেন, ‘আপনারা আমাদের গ্রেপ্তার করতে পারতেন। আমরা ভয় পাই না।’

এর আগে একই কর্মসূচিতে যোগ দেওয়াকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ইউটিউবার ধ্রুব রাঠিও। বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

No comments