'আমার সুস্থ বাচ্চা হেঁটে হেঁটে হাসপাতালে আসছে, ওরা মাইরা ফেললো'
আমার ছেলেটারে ওরা মাইরা ফেললো ভাই! আমার ছেলেটারে মাইরা ফেললো! আমার বাচ্চা... একদম সুস্থ বাচ্চা হেঁটে হেঁটে হাসপাতালে আসছে। আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু লাগবে না।’
মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন এক হতভাগা বাবা। সাড়ে চার বছরের ছেলে আভানকে সামান্য জ্বর ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করেছিলেন তার বাবা, গণমাধ্যমকর্মী মৃদুল ইসলাম।
‘শোনেন, বিশ্বাস করেন, আমি চাকরি করি না। ছেলেটারে স্কুলে দিবো বলে আমি ছোট ছোট কাজ করি। আমি আমার ওয়াইফের সাথে প্ল্যান করছি, আমি আর বাচ্চা নেব না। তা না হলে আভানের প্রতি ভালোবাসা কমে যাবে। আমি আভানকে কারও সাথে শেয়ার করি না। ওকে কারো কাছে দেই না। ওকে আমি বাইকে নিয়ে ঘুরি। ও একটা লাল গাড়ি কিনবে, তাই আমি গাড়ির জন্য টাকা জমাচ্ছি।’
মৃদুল ইসলাম কেঁদে কেঁদে বলেন, ‘ভাই! আমার ছেলেটারে ওরা মাইরা ফেললো ভাই! ও আর নেই ভাই! আমি বিশ্বাস করতে পারছি না! ও ভাই, আমাকে... আমাকে মাইর্যাই ফেলেন ভাই! আমার ছেলে হেঁটে হাসপাতালে এসেছে। ওরা ভুল চিকিৎসা না দিলে ভাই, আমাকে কিছু একটা জানাতো না? তিন দিন ধরে ওয়ার্ডে ও খাচ্ছে। বাসা থেকে চিকেন নিয়ে আসা হয়েছে, সেমাই নিয়ে আসা হয়েছে। আমাদের কাছে ভিডিও আছে। ও খাচ্ছিল আর বলছিল, ‘পাপা, তুমি চলে আসো’। আমি ইমার্জেন্সি টিকিট কেটেছি, আমি আর এখানে থাকবো না। ওরা ভাই ক্যানুলা পর্যন্ত করতে
‘কেউ যদি এদের চিকিৎসা ব্যবস্থা ভালো বলে প্রমাণ করতে পারে, আমি এখানে নাকে খত দিয়ে চলে যাব ভাই! এদের সেবা নিয়ে কেউ কি একটা ভালো কথা বলতে পারবে?’
তার অভিযোগ- ভুল চিকিৎসা, অবহেলা আর অতিরিক্ত মাত্রার অ্যান্টিবায়োটিকের কারণে আভানের অবস্থা যখন খারাপের দিকে যাচ্ছিল, তখন তার পরিবার বুঝতে পেরে তাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল পেপার্স ও লিখিত তথ্য দিতে গড়িমসি করে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে। তারা রোগীকে অন্য কোথাও রেফার করতেও রাজি হয়নি, আবার নিজেরাও বাঁচাতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলস্বরূপ, চিকিৎসাধীন অবস্থায় শিশু আভান না ফেরার দেশে চলে যায়।
অভিযোগের বিষয়ে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক জাগো নিউজকে বলেন, ‘এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত যখন যা করা দরকার, করা হয়েছে। বিন্দু পরিমাণ কোথাও ব্যত্যয় হয়নি। বাচ্চা মারা গেছে, সেটাতে আমাদেরও কষ্ট লাগছে। তার তো একটাই মাত্র সন্তান, তার কষ্টটা অবর্ণনীয়। কিন্তু চিকিৎসায় কোথাও আমরা গ্যাপ রাখিনি। একেবারে পই পই করে সবকিছু দেখা হয়েছে। সবকিছু ঠিকই ছিল। বাচ্চাগুলো এ রকমই মারা যায়—তিন-চার দিন পরে হঠাৎ করে প্রেশার আর ওঠে না, তখন আর কিছু করার থাকে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘কোথাও কোনো ফল্ট হয়নি—চিকিৎসায়, ওষুধপত্রে কিংবা কেয়ারে। এটা তো আমাদের পরিচিত রোগী ছিল, আমাদের এমডি স্যারের পরিচিত। যার কারণে আমরা ওনাদের আরও বেশি কেয়ার করার চেষ্টা করেছিলাম। কিন্তু আল্টিমেটলি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। ওনাদের ধারণা ভুল চিকিৎসা হয়েছে, কিন্তু এটা সঠিক নয়। আমাদের সব ডকুমেন্ট আছে। আপনারাও যদি দেখতে চান, আমরা সব ডকুমেন্ট দেব। আমরা আমাদের একটি প্রতিবেদনও তৈরি করে রেখেছি। পাশাপাশি আমাদের চেয়ারম্যান ম্যাডাম পাঁচ সদস্যের একটি বোর্ডও করে দিয়েছেন। তারা বিষয়টি আরও যাচাই-বাছাই করে প্রতিবেদন দেবেন। তবে আমরা ইনশাআল্লাহ কনফার্ম যে, এখানে আসলে কোনো ভুল চিকিৎসা হয়নি; চিকিৎসকরা বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব হয়নি

No comments