শিরোনাম

জয়পুরহাটে প্রত্যন্ত এলাকায় ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও প্রয়োজনীয় শিক্ষা উপকরন বিতরন।

চ্যানেল টেন ডেস্কঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার প্রান্তিক অসহায় জনগোষ্ঠির বসবাস  বিনধারা আধিবাসী এলাকায়।  এ এলাকায় বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ে দূর দূরন্ত থেকে বালিকারা আসেন শিক্ষা গ্রহন করতে। তবে অনুন্নত যাতাযাত ব্যবস্থা এবং যানবাহনের অপ্রতুলতায়  প্রায় কোন না কোন ছাত্রী অনুপস্থিতি লক্ষ্য করা যায়।  এ সমস্যা কাটাতে এবার এ বিদ্যালয়ের পাশে দাড়িয়েছে  কারামা সলিডারিটি নামক বেলজিয়াম ভিত্তিক  একটি  মানবিক সংস্থা।

বুধবার  দুপুরে এ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনী থেকে ৮ ম শ্রেনী পর্যন্ত  ৭০ জন ছাত্রীকে  বাইসাইকেল, ২শ জন কে শিক্ষা উপকরনসহ ব্যাগ উপহার দেওয়া হয়।

বাইসাইকেল পেয়ে এ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী তনুশ্রী  বলেন, বিদ্যালয় থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে রশিদপুর থেকে  বিদ্যালয়ে কখনো হেটে আবার কখন ভ্যানে করে আসতে হয়। এতে ঠিক সময় বিদ্যালয়ে পৌঁছাতে পারতেন না।  বাইসাইকেল পেলে সে ঠিকমত বিদ্যালয়ে আসতে পারবে এবং বাবার আর্থিক চাপ কমবে । 

 অষ্টম শ্রেনীর ছাত্রী মাহমুদা আক্তার জানান ৪ কিলোমিটার দূর নন্দীগ্রাম থেকে বিনধারা এই বিদ্যালয়ে বর্ষার সময় প্রায় আসতে পারতেন না।  যাতযাতের কারনে অনুপস্থিত থাকতে হত। এই বাই সাইকেল পেয়ে সে প্রতিদিন বিদ্যালযে আসবে, ভাল ফলাফল করে ডাক্তার হবে।

সপ্তম শ্রেনীর ছাত্রী উম্মে নাবিলা পাচ কিলোমিটার পায়ে হেটে কামারগ্রাম থেকে স্কুলে আসে। প্রতিদিন ১০কিমি পায়ে হেটে যাতায়াতের যে সময় টুকু বাঁচিয়ে পড়াশুনায় মনোযোগ বাড়িয়ে দিতে সহায়ক এই বাইকেল ও পড়াশুনার সামগ্রী।   

অনুষ্ঠানে বাইসাইকেল এবং শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান,, পাঁচবিবি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান,  কারামা সলিডারেটি  বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর  মোহাম্মদ আলী, ইসহাক মিয়া সোহেল, কনসালটেন্ট, কারামা সলিডারিটি বাংলাদেশ, জেলা প্রকল্প সমন্বয়কারী  রফিকুল ইসলাম চৌধুরী শাহীন, বিদ্যালয়ের সালেহা খাতুন প্রমুখ। কারামা সলিডারিটি বেলজিয়াম সরকারের অর্থায়নে এসব বাইসাইকেল ও  প্রয়োজনীয় শিক্ষা উপকরন বিতরন করা হয়।

No comments