প্রেমর সম্পর্ক গড়ে তুলে ফোন সেক্স: পড়ে টাকা ও চাকরির প্রলোভনের অভিযোগ নারী পুলিশ কনস্টেবল চাঁদনীর বিরুদ্ধে
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক, অর্থ লেনদেন এবং চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল ফেরদৌসী আক্তার চাঁদনীকে ঘিরে।
অভিযোগকারীদের দাবি, দীর্ঘ সময় ধরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্রে তিনি অর্থ নিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতির পাশাপাশি তাদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা নেওয়া হয়েছে।
তবে অভিযুক্ত কনস্টেবল ফেরদৌসী আক্তার চাঁদনী অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, তিনি কিছু ঘটনায় বাধ্য হয়েছিলেন। বিস্তারিত জানতে চাইলে পরে ফোন করবেন বলে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইতালি প্রবাসী বলেন, ২০২১ সালের ২৫ নভেম্বর থেকে চাঁদনীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক। পরে তিনি বিদেশে চলে গেলে দূরত্বের মধ্যেও সম্পর্কটি চলতে থাকে। ওই প্রবাসী দাবী করে বলেন, ২০২৩ সালে তিনি জানতে পারেন চাঁদনীর সঙ্গে ফায়ার সার্ভিসে কর্মরত এক ব্যক্তির সম্পর্ক রয়েছে। ওই ব্যক্তির সঙ্গে চাঁদনীর যোগাযোগের বিষয়টি জানতে পেরে তিনি সরাসরি তার সঙ্গে কথা বলেন। পরে বিষয়টি নিয়ে চাঁদনীর কাছে জানতে চাইলে প্রথমে অস্বীকার এবং পরে আংশিকভাবে স্বীকার করেন বলে জানিয়েছেন ওই প্রবাসী ভুক্তভোগী।
ভুক্তভোগী অভিযোগকারী ওই ইতালী প্রবাসী বলেন, ওই সময় চাঁদনী তাকে সম্পর্ক শেষ করার আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতেও একই ব্যক্তির সঙ্গে যোগাযোগ অব্যাহত ছিল বলে তিনি দাবি করেন। এমনকি ওই ফায়ার সার্ভিস কর্মী ও চাঁদনীর মধ্যে কে কার সঙ্গে যোগাযোগ রাখছেন এ নিয়ে দুজনের কাছ থেকেই ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়ার কথাও জানিয়েছেন অভিযোগকারী।
ভুক্তভোগী ইতালী প্রবাসী দাবি করে বলেন, সম্পর্ক চলাকালে চাঁদনী তার কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেন। চাকরি-সংক্রান্ত খরচ, ঋণ ও সুদের টাকা পরিশোধ, ব্যক্তিগত খরচ, প্রশিক্ষণকালীন ব্যয়, মোবাইল ফোন কেনা এবং কর্মস্থল পরিবর্তনের প্রয়োজনসহ নানা কারণ দেখিয়ে টাকা নেওয়া হয়েছে বলে তার তিনি দাবী করেন। তার দাবি, এসব অর্থের বড় অংশ এখনো ফেরত দেওয়া হয়নি।
অভিযোগকারী আরও বলেন, চাঁদনীর চাকরি হওয়ার পরও বিভিন্ন প্রয়োজনে তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। কিন্তু পরবর্তীতে চাঁদনীর সঙ্গে অন্য ব্যক্তিদের সম্পর্কের বিষয় জানতে পারার পর তাদের সম্পর্কের মধ্যে বিরোধ তৈরি হয়।
অভিযোগকারী ওই ইতালী প্রবাসী আরও দাবী করেন, চাঁদনী একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসে কর্মরত শামীম নামের এক ব্যক্তির সঙ্গে চাঁদনীর সম্পর্কের বিষয়ে তিনি জানতে পারেন। ওই ব্যক্তির সঙ্গেও চাঁদনীর বিয়ের আলোচনা চলছিল বলে দাবি করেন তিনি।
অভিযোগকারী বলেন, পরবর্তীতে পুলিশে কর্মরত আরেক ব্যক্তির সঙ্গে চাঁদনীর সম্পর্ক ও বিয়ের আলোচনা চলার তথ্য তিনি জানতে পারেন। বিষয়টি চাঁদনীর এক ব্যাচমেটের কাছ থেকে জানতে পেরেছেন বলে জানান তিনি।
ফেরদৌসী আক্তার চাঁদনী বিরুদ্ধে অনুসন্ধানের অংশ হিসেবে চাঁদনীর নিজ এলাকায় কথা বলে কয়েকজনের কাছ থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে।
ফেরদৌসী আক্তার চাঁদনী একাধিক ব্যক্তিদের সাথে ব্যক্তিগত যোগাযোগ বা ভিডিও কলের তথ্য ধারণ করে পরে তা ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টাও করেন সেটিও অনুসন্ধান চলাকালীন প্রমান পাওয়া গিয়েছে।
অভিযোগকারীর ওই ইতালী প্রবাসী দাবী করেন, একাধিক ব্যক্তি তার কাছে এমন অভিযোগ করেছেন যে, চাঁদনীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠার পর তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এ অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগগুলোর বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফেরদৌসী আক্তার চাঁদনী বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি কিছু ঘটনায় বাধ্য হয়ে এ ধরনের কাজ করেছেন বলে দাবি করেন এবং পুরো বিষয়টি পরে বিস্তারিত জানাবেন বলে ফোন কেটে দেন। এরপর তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর বিস্তারিত বক্তব্য দেননি।
অভিযোগগুলো সত্য হলে এর সঙ্গে শুধু ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয়, অর্থ লেনদেন, প্রতারণা, চাকরির প্রলোভন এবং একজন পুলিশ সদস্যের পেশাগত আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
এখন প্রশ্ন হলো চাঁদনীকে ঘিরে ওঠা এসব অভিযোগ কতটা সত্য, আর কতটা ব্যক্তিগত তা এখন এই প্রতিবেদনের পর প্রশাসনিক দায়িত্বরত ব্যক্তিদের দ্রুত তদন্ত করে ফেরদৌসী আক্তার চাঁদনী'র বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিছেছেন ভুক্তভোগী ব্যক্তিরা।

No comments