তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সম্পাদক পদে আসাদের মনোনয়ন ফরম সংগ্রহ
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বগুড়ার গাবতলী উপজেলার কৃতি সন্তান মোঃ আসাদুল ইসলাম আসাদ। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষা, সমাজ সংস্কার ও পরিবেশ নিয়ে কাজের অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি এ পদে প্রার্থী হওয়ার উদ্যোগ নিয়েছেন।
আসাদুল ইসলাম আসাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন। এসব কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি মামলারও সম্মুখীন হয়েছেন বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি আবেদ আলী স্মৃতি গ্রন্থাগারের উপদেষ্টা হিসেবে গ্রন্থাগারকেন্দ্রিক শিক্ষা ও পাঠাভ্যাস বিস্তারের কার্যক্রমে যুক্ত রয়েছেন। গ্রামীণ পর্যায়ে শিক্ষার্থী ও তরুণদের বই পড়ায় উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিভিন্ন উদ্যোগে তিনি সম্পৃক্ত বলে জানা গেছে।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণে কাজ করছেন তিনি। ‘ওগ্রীন গার্ড’ নামের পরিবেশবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা সৃষ্টি ও প্রকৃতি সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন।
গাবতলী উপজেলার এই তরুণের তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহের বিষয়টি তাঁর নিজ এলাকা ও সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি করেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, সমাজ ও পরিবেশ নিয়ে তাঁর বিভিন্ন উদ্যোগও আলোচনায় এসেছে।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পাওয়ার বিষয়ে আসাদুল ইসলাম আসাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের অধিকার, সংগঠনকে শক্তিশালী করা এবং শিক্ষা ও সামাজিক সচেতনতার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তিনি কাজ করতে আগ্রহী সকলের দোয়া ও সমর্থন প্রার্থী।

No comments