শিরোনাম

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চ্যানেল টেন ডেস্কঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

No comments