শিরোনাম

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি আরজু কারাগারে

চ্যানেল টেন ডেস্কঃ

জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে এলাকায় কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদকে (২৪) হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম কবির। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া এলাকা থেকে আজিজুল হক আরজুকে গ্রেপ্তার করা হয়।

No comments