শিরোনাম

জামালপুরে উপজেলা আ.লীগ নেতা গ্রেপ্তার

চ্যানেল টেন ডেস্কঃ

জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও গুনারীতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় জামালপুর শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জয়নাল উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাসিন্দা। তিনি মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও গুনারীতলা ইউনিয়নের দুবারের চেয়ারম্যান ছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, মামলায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন আয়নাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments