ইনুসহ ১০ আসামি ট্রাইব্যুনালে, পলাতক ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তবে অসুস্থ থাকায় এ মামলার আসামি ফারজানা রুপাকে অনুপস্থিত দেখানো হয়েছে। একই সঙ্গে পলাতক ৩০ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ২৭ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ও সহিংসতার পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়।
এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যাসহ তিনটি অভিযোগ আনা হয়েছে।

No comments