শিরোনাম

পাচারের সময় বগুড়ায় ১০৩টি টিয়া পাখি উদ্ধার, পরে অবমুক্ত

চ্যানেল টেন ডেস্কঃ 

বগুড়া মহানগরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্রি নিষিদ্ধ পেরাকিট টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়। জেলা পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

No comments