সাবেক এমপি রুহী কারাগারে
চ্যানেল টেন ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুরে রাজু হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও নেত্রকোণা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার আদালত এ আদেশ দেন। এর আগে গতকাল ২৩ সেপ্টেম্বর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৫টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

No comments