অন্য যুবকের সঙ্গে সম্পর্কে জড়ানোয় ছাত্রীকে বিষ খাইয়ে হত্যা
ভারতের তেলেঙ্গানায় অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় ২০ বছর বয়সী এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে জোর করে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক লেকচারারের বিরুদ্ধে। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনায় লেকচারারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শিক্ষার্থীর নাম থান্দ্রা অক্ষিতারানি। তিনি মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর বাড়ি ফেরার পথে তেলেঙ্গানার এফসিআই ক্রসিংয়ের কাছে অক্ষিতারানিকে আটকে নিজের গাড়িতে তুলে নেন লেকচারার নবীন কুমার (৩৮)। পরে তাকে রবি কুমারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে একটি নোট লিখতে বাধ্য করা হয়। এরপর জোর করে তাকে কীটনাশক পান করানো হয় বলে অভিযোগ পুলিশের।
ঘটনার পর অক্ষিতারানিকে গোদাবরিখানির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে পরিবারের সদস্যরা জানতে পারেন, অক্ষিতারানি কীটনাশক পান করেছেন এবং পরিবারের উদ্দেশে একটি সুইসাইড নোট রেখে গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে আত্মহত্যায় মৃত্যুর মামলা করে পুলিশ।
কম্বোডিয়ার ডিটেনশন ক্যাম্পে ৩০ বাংলাদেশি, নিরাপদে ফেরার আকুতি
গাজায় গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২
তবে তদন্তে পুলিশ জানতে পারে, অক্ষিতারানিকে জোর করে কীটনাশক পান করানো হয়েছিল। তার আত্মহত্যার ঘটনা সাজানোর চেষ্টা করা হয়েছিল বলেও তদন্তে উঠে আসে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ডিপ্লোমা পড়ার সময় নাসপুরের সিঙ্গারেনি কোলিয়ারিজ পলিটেকনিকে আউটসোর্সড লেকচারার হিসেবে কর্মরত নবীন কুমারের সঙ্গে অক্ষিতারানির পরিচয় হয়। পরে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিতে হায়দরাবাদে চলে যান অক্ষিতারানি। সেখানে সিঙ্গারেনির একটি খনিতে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সময় রবি কুমারের (৩৫) সঙ্গে তার পরিচয় হয়।
পুলিশের অভিযোগ, পরে নবীন কুমারের কাছ থেকে দূরে সরে রবি কুমারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন অক্ষিতারানি। বিষয়টি মেনে নিতে পারেননি নবীন। এ নিয়ে অক্ষিতারানি ও রবি কুমারের ওপর ক্ষুব্ধ হন তিনি।
Language Resources
পেদ্দাপল্লি জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ বি রাম রেড্ডি বলেন, অক্ষিতারানি নবীনের কাছ থেকে দূরে সরে রবি কুমারের ঘনিষ্ঠ হয়ে ওঠায় তিনি বিষয়টি মেনে নিতে পারেননি।
পুলিশ আরও জানায়, অক্ষিতারানিকে কীটনাশক খাওয়ানোর পর হাসপাতালে নিতে ইচ্ছাকৃতভাবে দেরি করেন নবীন। পরে তার মোবাইল ফোন ব্যবহার করে বাবার সঙ্গে যোগাযোগ করেন তিনি। এর মাধ্যমে অক্ষিতারানি আত্মহত্যা করেছেন পরিবারকে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের অভিযোগ।
তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ, কলের তথ্য, ফোনালাপের রেকর্ডিংসহ বিভিন্ন প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ করে। এসব প্রমাণের ভিত্তিতে নবীন কুমারকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়।
গত ২০ সেপ্টেম্বর নবীন কুমার ও সিঙ্গারেনির ওভারম্যান রবি কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে একটি গাড়ি ও কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

No comments