শিরোনাম

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

চ্যানেল টেন ডেস্কঃ

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণাসহ একাধিক মামলা আছে।

No comments