শিরোনাম

বনানীতে বাসচাপায় প্রাণ গেল বাইক আরোহীর

চ্যানেল টেন ডেস্কঃ

রাজধানী ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ির সামনে দ্রুতগামী লাবীব পরিবহণের ধাক্কায় হাসান ইমাম সোহেল (৪৬) নামের এক ব্যাক্তি নিহত। নিহত হাসান ইমাম সোহেল ঢাকায় এইচ আর এস ইন্টারন্যাশনাল এক্সকিউটিব পদে কর্মরত ছিলেন। সোহেল কুমিল্লা দাউদকান্দি তিনছিটা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) দুপুরে এদুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

নিহতের বড় ভাই হাসানুজ্জামান টিপু জানায়, দুপুরে নিহত হাসান ইমাম সোহেল অফিসের কাজে মোটরসাইকেল যোগে নিউ এয়ারপোর্ট দিকে যাওয়ার সময় বনানী চেয়ারম্যান বাড়ির সামনের সড়কে পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী লাবীব পরিবহন ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে সোহেল সড়কে উপর পড়ে গেলে বাসের চাকা মাথার উপরে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাসটি আটক করে বনানী থানায় নেয়।

বনানী থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই জুয়েল দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিয়তের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ঘাতক বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত হাসান ইমাম সোহেল ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন।

No comments