শিরোনাম

গাবতলীতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রোস্তম পাইকার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাবতলী মডেল থানা পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গাবতলী পৌরসভার গোড়দহ পূর্বপাড়া এলাকায় জনৈক স্বাধীন প্রামাণিকের বাড়ির পেছনের ঢালাই রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোস্তম পাইকারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোচে রাখা ৩১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার রোস্তম পাইকার গাবতলী উপজেলার গোড়দহ পশ্চিমপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মোঃ জলিল পাইকার।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

No comments