তারেক রহমানের শুভেচ্ছার জবাব দিলেন নরেন্দ্র মোদি
চ্যানেল টেন ডেস্কঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পোস্ট দিলে এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ‘প্রধানমন্ত্রী কার্যালয়’ ভেরিফায়েড ফেসবুকে থেকে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
তারেক রহমানের পোস্টে লেখা হয়, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সব সময় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল বজায় থাকুক।’
এর জবাবে নরেন্দ্র মোদি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ডে লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলো আমি গভীরভাবে প্রশংসা করি।

No comments