বগুড়ায় ডিজে শিল্পী ছোঁয়ার রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় মোছা. ছোঁয়া (১৮) নামে এক ডিজে শিল্পীর রহস্যজনক মৃ*ত্যু হয়েছে। বুধবার শহরের চারমাথা থেকে নওগাঁ সড়কের বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
তবে কীভাবে বা কী কারণে তার মৃ"ত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা নয় বলে জানা গেলেও, মৃ"ত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁ'য়াশা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোঁয়ার বন্ধু বগুড়া মহানগরের ফুলবাড়ি এলাকার পিচ্চি সুজনসহ আরও তিনজন ঘটনার বিষয়ে অবগত থাকতে পারেন। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে ছোঁয়ার ম'রদে'হ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রয়েছে।
মৃ"ত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

No comments