বগুড়ায় র্যাবের অভিযানে ১৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বগুড়ায় র্যাবের অভিযানে ১৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বগুড়া সদর থানার সোনারপাড়া-চিংগাসপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চিংগাসপুর এলাকার শরিফুল ইসলামের বসতবাড়ি থেকে ১৬৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চিংগাসপুর (৯নং ওয়ার্ড) এলাকার মোঃ শরিফুল ইসলাম (৩২) এবং একই এলাকার মোঃ শামীম মিয়া (২৩)।
র্যাবের দাবি, আটক ব্যক্তিরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। অভিযানে তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।
পরে জব্দকৃত আলামত ও আটক দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এসব অভিযান আরও জোরদার করা হবে।

No comments