শিরোনাম

বগুড়া জেলখানায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি শ্রী ভুলু সরকারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদনঃ

বগুড়ায় মাদক মামলায় ১৫ দিনের সাজাপ্রাপ্ত কয়েদি শ্রী ভুলু সরকার মারা গেছে। গত (৬ সেপ্টেম্বর) রোববার বিকাল সাড়ে ৪ টার সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত অবস্থায় তার মৃত্যু ঘটে। 

মৃত শ্রী ভুলু সরকার বগুড়া মহানগরীর ঠনঠনিয়া হিন্দুপাড়ার মৃত অজিত সরকারের ছেলে। 

মামলার সূত্রে জানাযায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের গত ৩ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন। 

কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় গত (৬ সেপ্টেম্বর)রবিবার সাড়ে ৪ টার দিকে তার মৃত ঘটে। 

 গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তার মৃতদেহ পরিবারের কাছৈ হস্তান্তর করা হয়।

No comments