বগুড়া জজকোর্ট সড়কে নতুন ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগ ৫ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ করেছে
চ্যানেল টেন ডেস্কঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সানুগ্রহে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ডিও পত্রের প্রেক্ষিতে বগুড়া জজকোর্ট সড়কে নতুন ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগ ৫ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ করেছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবের ঐকান্তিক প্রচেষ্টায় বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে আসে। জনসাধারণ ও আইনজীবীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ নিশ্চিত করতে উদ্যোগ নেন প্রতিমন্ত্রী।
ফুট ওভারব্রিজ নির্মাণে বরাদ্দ দেওয়ায় বগুড়া বারের আইনজীবীরা প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ও অ্যাডভোকেট আব্দুল ওহাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

No comments