বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক সেনা সদস্য দুর্বৃত্তদের হামলায় নিহত-গ্রেফতার ৬
বগুড়া সারিয়াকান্দিতে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মোসলেম উদ্দিন প্রামানিক নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ব্যাপারে সারিয়াকান্দি থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। সে সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৃত আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে।
গতকাল সোমবার রাত আটটার দিকে পাকুরিয়াচর গ্রামে হামলার শিকার হন এবং মঙ্গলবার ভোরে (৯ ঘণ্টা পর) মারা যান। সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, চরের জমা -জমির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তার শরীরে তেমন কোন বড় আঘাতের চিহ্নি দেখা যায়নি। সে জন্য প্রাথমিক ভাবে ঘটনাটি আমরা আমলে নেয়নি।পরে এই ব্যাপারে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ হায়দার আলী খান(৭০), গিয়াস আলী খান(৭৫), উভয়ের পিতা-মৃত- আসাদুজ্জামান খান, মাতা- মৃত- ফাতেমা বেগম, সাং- চর শুভ গাছা, থানা- মাদারগঞ্জ, জেলা- জামালপুর। মোঃ মিন্টু সরকার(৫৬), পিতা- মৃত দুদু সরকার, মাতা- মৃত- ভেদী বেওয়া, সাং- মোঃ সুজন মন্ডল(৩২), পিতা- মোঃ মোখলেছুর রহমান, মাতা- মোছাঃ সুফিয়া বেগম, মোঃ মোখলেছুর রহমান(৫৫), পিতা- মৃত ময়েজ মন্ডল ও মোঃ সোহেল সরকার(৩৫), পিতা- মোঃ ইলিয়াস সরকার, মাতা- মোছাঃ মাজেদা বেগম, সর্বসাং- চর পাকুরিয়া, ইউপি- কাজলা, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া।

No comments