এসএসসির ফল ১০ আগস্ট, দেখবেন যেভাবে
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবেন। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ ছাড়াও শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখা হবে।
এর আগে আন্ত:শিক্ষা সমন্বয় কমিটি জানায়, স্বতন্ত্রভাবে এসএমএস দিয়ে এসএসসি পরীক্ষার ফল জানা যাবে। এছাড়া বোর্ডের ওয়েবসাইটে তো পাওয়া যাবেই, কমন ওয়েবসাইটেও পাওয়া যাবে।
যে যে বোর্ডের রেজাল্ট সেই সেই বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে। eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
এসএমএসে যেভাবে জানবেন এসএসসির ফল: এসএসসি, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ফল জানতে টাইপ করুন SSC<space>BOARD<space>ROLL<space>YEAR বা SSC<space>MAD<space>ROLL<space>YEAR বা SSC<space>TEC<space>ROLL<space>YEAR এবং পাঠিয়ে দিন ১৬১৪০ নম্বরে। প্রতিটি SMS-এর জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য (সব ট্যাক্স অন্তর্ভুক্ত)।
প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদরাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

No comments