বগুড়া গাবতলীতে বাড়ির আঙিনায় গাঁজা চাষী সিরাজুল ইসলাম গ্রেফতার
বগুড়ার গাবতলী উপজেলা নেপালতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামের মোঃ ফরিদ ফকিরের ছেলে, সফল গাঁজা চাষী অভিযুক্ত আসামী মোঃ সিরাজুল ইসলাম (৪০) এর বসতবাড়ীর আঙ্গিনায় থেকে গাঁজার গাছ উদ্ধারসহ গাজা চাষী সিরাজুল ইসলামকে ডিএনসি বগুড়া গ্রেফতার করে। অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ ১টি যার উচ্চতা ১২ ফুট।
রবিবার (২ আগস্ট) দিন গত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমানের নেতৃত্বে একটা বিশেষ টিম অভিযান পরিচালনা করে আটককৃত ব্যক্তির দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য ১টি গাঁজার গাছ যার উচ্চতা ১২ ফুট। গাঁজার গাছ উদ্ধারসহ আসামী মোঃ ফরিদ ফকির (৪০) হাতেনাতে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে বগুড়া গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে, একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

No comments