বগুড়ার গাবতলীতে ইউএনও পুলিশের যৌথ অভিযানে মাদকসেবী আটক
গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযানে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদকসেবীকে আটক করেছে গাবতলী মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, গত ৩ আগস্ট ২০২৬ (সোমবার) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গাবতলী মডেল থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা শেখপাড়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কালুডাঙ্গা শেখপাড়া গ্রামের মৃত হোতা শেখের ছেলে মো. আনিস শেখ (৩৭)-কে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত মাদকসেবনের অপরাধে মো. আনিস শেখকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গাবতলী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments